• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক

মোঃ মনজু মিয়া / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে বিভিন্ন আবাসিক ভবনে সুযোগ বুঝে চুরি ও গুরুতর অপরাধ সংঘটিত করে আসা এক পেশাদার চোরকে অবশেষে হাতেনাতে আটক করেছে ভবনের ম্যানেজার ও নিরাপত্তা প্রহরীরা। আটককৃত ওই মহিলার বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

ঘটনার দিন উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘অপরাজিতা’ ভবনে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই মহিলা। চুরির পর সটকে পড়ার চেষ্টা করলেও ভবনবাসীর সতর্কতা ও দীর্ঘ অনুসন্ধানের পর তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ অস্বীকার করলেও, পরবর্তীতে তীব্র জেরার মুখে চুরির কথা স্বীকার করতে বাধ্য হয়।

অনুসন্ধানে জানা যায়, এর আগেও সে ১৮ নম্বর সেক্টরের সন্ধ্যা মালতি, কপোতাক্ষ, করতোয়া এবং কুঞ্জলতা সহ বেশ কয়েকটি আবাসিক ভবনে চুরি সংঘটিত করেছে। তার প্রধান লক্ষ্য ছিল নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার, যার মধ্যে এক স্থান থেকেই প্রায় ১২ ভরি ও ৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছিল। সবচেয়ে মর্মান্তিক ঘটনায় সে এক ৮ মাসের গর্ভবতী মহিলাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে চুরি করে, যার ফলে ওই ভুক্তভোগী দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন।

আটকের খবর ছড়িয়ে পড়লে পূর্বের ভুক্তভোগী পরিবারসমূহ ও উত্তেজিত জনতা ‘অপরাজিতা’ ভবনের সামনে জমা হয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনার ভয়াবহতা ও তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে তুরাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ এর সঙ্গে অন্য কোনো সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!