• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন ভুঁইয়া উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলা ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত

ব্যাংক ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরি, দারোয়ান ও ২ সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহার ছুটিতে আইএফআইসি ব্যাংকের কেরানীগঞ্জের রোহিতপুর শাখা থেকে ১৫ লাখ ৩৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যাংকটির দারোয়ান সিয়াম (২৬) সহ তার দুই সহযোগী ইমরান হোসেন (২৬) এবং আলামিন হাওলাদার (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (৮ জুন) রাতে ব্যাংকটি ঈদের ছুটিতে বন্ধ ছিল। শাখাটির সব কর্মকর্তা ও স্টাফ বাড়িতে গেলেও দারোয়ান সিয়াম ব্যাংকের ভেতরেই ডিউটি করে ঘুমাতেন। এই সুযোগে সিয়াম সিসিটিভি ক্যামেরা বন্ধ করে ভল্ট ভেঙে টাকা হাতিয়ে নেন। এরপর চুরির ঘটনা সাজাতে তিনি তার দুই সহযোগীকে নিয়ে ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে রাখেন।

এদিকে, ব্যাংকের সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে রোহিতপুর শাখার ম্যানেজার উম্মে হাবিবা সুদাকে ফোন করে কারণ জানতে চাওয়া হয়। ম্যানেজার খোঁজ নিয়ে জানতে পারেন, ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে। তিনি মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানানোর পর কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা জেলা গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির সত্যতা পায়।

 

ঘটনাস্থলে সন্দেহভাজন হিসেবে দারোয়ান সিয়ামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি টাকা চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপর দুই সহযোগী ইমরান ও আলামিনকে আটক করে পুলিশ।

 

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন এই চুরির ঘটনা ও তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ধারণা করা হচ্ছে এর সাথে কোনো চক্র জড়িত রয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!