• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

ছেলে হয়ে বাবা-মায়ের মানসম্মান এভাবে নষ্ট করে বেঁচে থাকতে পারব না

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শাকিল আহমেদ (২৪) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

সিঙ্গাইর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত থেকে আট মাস আগে এক ব্যক্তির পোস্টে হযরত মুহাম্মদ (সা.) এবং তার পরিবারকে নিয়ে কটূক্তিকর কমেন্ট করেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে তিনি কমেন্ট মুছে ফেলেন। এরপর গত সোমবার পূর্বের কমেন্ট ফেসবুকে নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে শাকিলকে নিয়ে বিভিন্ন ব্যক্তি তাকে হুমকি ধামকি দেন। গতকাল সোমবার রাতে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষজন বাড়িতে গিয়ে শাকিলকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দেন। এরপর গতকাল দিবাগত রাত দুইটার দিকে বাড়িতে ঘরের ভেতর ফাঁস নিয়ে শাকিল আত্মহত্যা করেন।

ব্যাপারে সিঙ্গাইর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে ফেসবুকে চারটি পোস্ট দিয়েছিলেন শাকিল। সর্বশেষ পোস্টে তিনি লেখেন, আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নহযরত মুহাম্মদ (সা.) নিয়ে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করতো, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করতো। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দেবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!