• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

রাতে সরকারি জায়গায় দোকান নির্মাণ, দিনে উচ্ছেদ

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজারে রাতের অন্ধকারে সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা প্রশাসন ভেঙে দিয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে তা ভেঙে দেন। কিশোরগঞ্জের রণচন্ডী অবিলের বাজারে জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা ঘিরে রাতের অন্ধকারে দোকান ঘর নির্মাণ করা হয়। গোপন সংবাদের মাধ্যমে খবর আসে স্থানীয় ব্যবসায়ী ফজলু নামে একজন রাতের অন্ধকারে দোকান ঘরটি নির্মাণ করছেন। রোবাবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশসহ সেখানে গিয়ে অবৈধ দোকান ভেঙে দেন। এ সময় রণচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, পুলিশ, স্থানীয় জনগণ উপস্থিত ছিল। সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি জমিতে অবৈধভাবে রাতের অন্ধকারে দোকানঘর নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে। এমএইচ

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!