• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline

হামজা আসছেন আজ, এবার কি গ্যালারি ভরবে?

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

‘বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট কি মিলবে?’‘আরে, এ টুর্নামেন্টের টিকিটের তো কোনো চাহিদাই নেই। উদ্বোধনী ম্যাচের দিন এক হাজার টাকার টিকিট বাইরে বিক্রি হয়েছে মাত্র ১০০ টাকায়!’‘তা হতে পারে। তবে হামজা এলে বাংলাদেশ ম্যাচের টিকিটের চাহিদা বাড়বে। হামজা ক্রেজ বলে কথা!’দুই ফুটবলপ্রেমীর এমন কথোপকথনেই স্পষ্ট সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে বাংলাদেশের ফুটবল-বাস্তবতা। টুর্নামেন্টে দর্শকখরা থাকলেও হামজা চৌধুরীকে নিয়ে আগ্রহের কমতি নেই। তাকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।সে অপেক্ষার অবসান হচ্ছে আজ সোমবার। একই দিনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ফরহান আলী ওয়াহিদেরও। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তার আশা, দুজনই ঢাকায় পৌঁছে সেদিন অনুশীলনে যোগ দেবেন। ক্লাবের ব্যস্ত সূচির কারণে সাফের প্রথম ম্যাচে তাদের পাওয়া যায়নি। ফিফা উইন্ডোর কারণে নিবন্ধিত ২৮ ফুটবলারের মধ্যে ক্যাম্পে ছিলেন ২৬ জন।হামজার উপস্থিতি বাংলাদেশের জন্য শুধু তারকা সংযোজন নয়, মাঠের শক্তিও বাড়াবে। মাঝমাঠের নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা এবং দ্রুত আক্রমণ তৈরিতে তার দক্ষতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা সতীর্থদের আত্মবিশ্বাসও বাড়াবে।৫ নভেম্বর ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ অভিযান শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। তবে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় পেলে পরবর্তী লড়াইয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। আর পয়েন্ট হারালে কঠিন হবে শিরোপার সমীকরণ।হামজাকে নিয়ে আরো শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা ম্যাচে নামবে বাংলাদেশ। তবে হামজার একার পক্ষে শিরোপা জেতা সম্ভব নয়। প্রয়োজন দলীয় সমন্বয় ও সম্মিলিত পারফরম্যান্স। গ্যালারিতে হামজা-উন্মাদনা কতটা ছড়ায়Ñতার উত্তর মিলবে মাঠেও।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!