• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, মিলল পিস্তল-গুলি ও ধারালো অস্ত্র পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৬০০ শিক্ষার্থী মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা রোববার সন্ধ্যা থেকে ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন মিরপুরে ককটেল বিস্ফোরণ হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’ গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরাইলবিরোধী বিক্ষোভে লাখো জনতা

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে চট্টগ্রামের প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ মেতে ওঠেন চট্টগ্রামবাসী। রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে হাদি হত্যার বিচার দাবি করে ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশে প্রতিবেশী দেশটির সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একই সুরে স্লোগান ধরেন হাজারো তরুণ-তরুণী।এর আগে বিকেল ৫টায় নগরের প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপভোগ করতে নগরের দূরদূরান্ত থেকে তরুণ-তরুণীরা অংশ নেন।এতে পরিচালক হিসেবে যোগ দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব তাসনিম ঝুমা, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক জিএস সালাউদ্দিন আম্মার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমানসহ জুলাই গণ-অভ্যুত্থানপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তাকে নিয়ে লেখা বিভিন্ন গান পরিবেশন করা হয়। এ সময় ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকে। নীরবে চোখের জল মুছতে দেখা যায় আব্দুল্লাহ আল জাবের, তাসনিম ঝুমা, সালাউদ্দিন আম্মার, সালমান ও অভিনেতা আসাদুজ্জামান আসাদকে।চট্টগ্রামের খ্যাতনামা পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী, সালাউদ্দিন আম্মার ও সালমান অনুষ্ঠানে ইসলামী সংগীত, জুলাইয়ের গান ও ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন।আয়োজকেরা জানান, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সচেতনতা ও গণজোয়ার সৃষ্টিতে ‘মেহফিল এ ইনকিলাব’-এর আয়োজন করা হয়েছে। বিশেষ করে এ দেশের তরুণীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। সেই আওয়াজকে একত্রিত করতে চায় ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের আওয়াজ তুলে সরকারকে কঠোর বার্তা দিতে চায় সংগঠনটি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!