• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, মিলল পিস্তল-গুলি ও ধারালো অস্ত্র পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৬০০ শিক্ষার্থী মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা রোববার সন্ধ্যা থেকে ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন মিরপুরে ককটেল বিস্ফোরণ হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’ গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরাইলবিরোধী বিক্ষোভে লাখো জনতা

গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সারজিল জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে। সে গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সারজিল নিহত হওয়ার কথা শুনে স্থানীয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!