• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ পুনরায় ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: যুব জমিয়ত ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব বৈষম্যবিরোধী আন্দোলনে গু/লিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেপ্তার রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির অক্টোবর-নভেম্বরেই কেন বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ইরানে ফের পূর্ণমাত্রার যুদ্ধ কি অনিবার্য গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার ঘটনায় যুবক আটক

ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৭: ১৩

আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকার বনানীর শেরাটন হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ লাভ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (UNITAR) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং CIFAL গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (EURAS) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক সম্মানিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।

তিনি বলেন, আজকের এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্রিত করেছে। এটি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চান তারা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার সুফল যেন শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি পান, সেটিই তাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির জন্যও এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।

দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আইএইউপির এ গুরুত্বপূর্ণ আয়োজনের স্বাগতিক আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরছে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধ তৈরিতে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি।

আয়োজকদের মতে, এ সম্মেলন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দেশকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি করবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’। তিন দিনব্যাপী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উদ্যোক্তা তৈরি, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস, উন্মুক্ত বিজ্ঞান ও গবেষণা এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার রূপান্তর নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হচ্ছে ড্যাফোডিল প্লাজা, ধানমন্ডি; শেরাটন বনানী, ঢাকা এবং ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভারে।

সম্মেলনে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কার্যক্রম, সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম লক্ষ্য হলো আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং সম্ভাব্য সহযোগিতাকে বাস্তব একাডেমিক উদ্যোগে রূপান্তর করা।

সম্মেলন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি বিশেষ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার বাস্তব প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে।

আগামী ২১ নভেম্বর আন্তর্জাতিক প্রতিনিধিরা ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘ঐতিহ্যের হাট’। এতে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরার বিশেষ আয়োজন থাকছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অতিথিদের সামনে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও সম্ভাবনা উপস্থাপন করা হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ আয়োজনের তাৎপর্য শুধু একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা, অর্জন ও সম্ভাবনাকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের সামনে তুলে ধরা এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বৈশ্বিক সহযোগিতার দ্বার উন্মুক্ত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সুযোগ পাবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বাস করে, আন্তর্জাতিক সহযোগিতার কার্যকর সংযোগস্থল হিসেবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমঞ্চে আরও দৃশ্যমান করার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!