• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ছোট পর্দায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ রিয়াদসহ সৌদির কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি নতুন যুদ্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান ‘চীন নিয়ে নেবে’, বিদেশে ডেটা সেন্টার নির্মাণ না করতে হুঁশিয়ারি ট্রাম্পের ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, তবে মজুত দেশের বাইরে নয়: আরাগচি কম জমিতে একাধিক ফসল, বাড়তি আয় কৃষকের বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস রোহিঙ্গা গণহ/ত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আলী হোসেন (শ্যামল) / ২৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে ‘মুহাম্মদ ফাউন্ডেশন’।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৬ নম্বর এভিনিউয়ে (প্লট-১২/১৪, বিজিএমইএ ভবনের সামনের সড়কের মাথায়) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিশুদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফারিহা তাসনিম স্বাক্ষরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা থেকে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে মুহাম্মদ ফাউন্ডেশন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!