প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে ‘মুহাম্মদ ফাউন্ডেশন’।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৬ নম্বর এভিনিউয়ে (প্লট-১২/১৪, বিজিএমইএ ভবনের সামনের সড়কের মাথায়) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিশুদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফারিহা তাসনিম স্বাক্ষরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা থেকে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে মুহাম্মদ ফাউন্ডেশন।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০