• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

আলী হোসেন (শ্যামল) / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (৭ মে) রাজধানীর দক্ষিণখানে একটি নবনির্মিত সড়ক উদ্বোধনের সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

প্রশাসক জানান, প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোর প্রস্থ ৩০ ফিট করা হয়েছে, যা ভবিষ্যতে ৭০ থেকে ১০০ ফিটে উন্নীত করা হবে। এছাড়াও নতুন ১৮টি ওয়ার্ডকে এয়ারপোর্ট রোডের সঙ্গে সংযুক্ত করতে তিনটি রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে, যার কাজ আগামী অর্থবছরে শুরু হবে।

প্রথম পর্যায়ের উন্নয়নকাজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংশ্লিষ্ট ড্রেনেজ নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগের কথা জানিয়ে প্রশাসক বলেন, বুয়েটের ডিজাইন অনুযায়ী নতুন অটোরিকশা প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের লাইসেন্স দিয়ে নির্ধারিত সংখ্যক অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হবে। নির্ধারিত ভাড়া চার্ট ও পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!