• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

শতভাগ বর্জ্য অপসারণের দাবি, অথচ রাস্তায় আবর্জনার ভাগাড় এতে ছড়াচ্ছে দুর্গন্ধ

এলেন বিশ্বাস / ৫৯৩ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে ব‌লে দা‌বি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের
রবিবার  (৮ ই জুন) ডিএনসিসির পক্ষ থে‌কে এ দাবি করা হয়।

গতকাল শনিবার ঈদের দিন রাত সাড়ে ১০টার কিছু সময় পর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ। তবে আজ দেখা গেল ভিন্ন চিত্র।

রবিবার উত্তরা পাকার মাথা এবং ৫নং সেক্টর  সড়ক’ হিসেবে দেখা যায়, সড়কে পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য।এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে সারা এলাকাই।পাশ দিয়ে লোকজন নাক চেপে হেঁটে যাচ্ছেন।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায়ও একই চিত্র দেখা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও অনেক জায়গায় আজ রবিবারও বর্জ্যের স্তুপ পড়ে থাকতে দেখা গেছে।

ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ জানায়, ঈদের দিন উত্তর সিটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণ করা শেষ হয়েছে। ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী সাড়ে ৮ ঘণ্টায় ঈদের দিনের বর্জ্য অপসারণ করেছেন। এদিন ঢাকা উত্তর সিটি এলাকায় সাড়ে ৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীরা জানিয়েছেন, গতকালই তারা বিভিন্ন অলি-গলি থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে স্তুপ করে রেখেছেন। তবে গতকাল বিকেলের পর বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকা কোনো গাড়ি না আসায় বর্জ্য জমে থাকতে দেখা যায়।

আজ সকালে এই জায়গাটিতে গিয়ে দেখা গেছে, চার ভাগের প্রায় এক ভাগ কোরবানির বর্জ্য রয়ে গেছে। এসব বর্জ্য গতকাল সন্ধ্যার মধ্যে এনে জমা করেছিলেন উত্তর সিটির ভ্যান সার্ভিসের কর্মীরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!