• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ৫৬০ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৮ টা থেকে ক্ষোভে ফেটে পড়ে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় জনগণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিখোঁজ নারীর মামা মিজানুর রহমান জোয়ার্দার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি অভিযোগ করে বলেন, ‘হাসপাতালের সামনের ম্যানহোলটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় ছিল। কোনো সতর্কতা চিহ্ন বা ঢাকনা ছিল না। এজন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছি। সেই সাথে সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস লোকজন কাজের প্রতি উদাসীনতার কারণে আমার ভাগ্নির মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করতে তারা সক্ষম হয়নি। তারা আরো জোরালোভাবে কাজ করলে অবশ্যই আমার ভাগ্নির মরদেহ উদ্ধার করা সম্ভব হতো।’

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না রেখে খোলা ম্যানহোল রেখে দেওয়া চরম উদাসীনতার পরিচয়। সিটি কর্পোরেশন, সড়ক বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ, বি আর টি প্রজেক্ট একে অপরের উপর দায় ঠেকাচ্ছেন কিন্তু ভুক্তভোগী পরিবারের জন্য তারা কিছুই করছেন না। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের বিচার দাবি করছি।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘নারী নিখোঁজের ঘটনায় তদন্ত চলমান আছে। আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

আরডি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!