• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জামালপুরের মেলান্দহে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিমুলতলী থেকে যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!