• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সত্যি কি ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালাবেন ট্রাম্প ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩ ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত ভারতের রাজনীতির নিয়ন্ত্রণ এখন বিরোধী দলের হাতে কুয়াকাটায় বেড়াতে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত ১ জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সরকারি দপ্তরে বছরের পর বছর ঘুরেও মেলেনি প্রতিকার, উল্টো পোহাতে হয়েছে হয়রানি। অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দারা দেশপ্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছোট যমুনা নদীর ওপর নিজেদের কষ্টার্জিত অর্থ ও স্বেচ্ছাশ্রমে একটি সরু সেতু নির্মাণ শুরু করেছেন তারা। তবে অর্থ সংকটে মাঝপথে এসে কাজ থমকে যাওয়ায় সেতুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।উপজেলার বাগজানা ও আটাপাড়া সেতুর দক্ষিণে অবস্থিত রতনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। নদীর দুই পাড়ে ঘনবসতি এবং কৃষকদের ফসলি জমি রয়েছে। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে ওপারে যাতায়াত, ফসল আনা-নেওয়া এবং বাজারঘাটে যেতে গ্রামবাসীর দীর্ঘ পথ ঘুরতে হয়। এতে অর্থ ও সময় অপচয় হয়। স্বাধীনতার পর থেকে চলমান এই সমস্যা সমাধানে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ এলাকাবাসী বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে ধরনা দিয়েও কোনো বরাদ্দ পাননি। উপায়ান্তর না দেখে গ্রামের মানুষ চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে কংক্রিটের পিলার স্থাপন করে তার ওপর বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে চলাচলের ব্যবস্থা করছেন। তবে অর্থাভাবে এখনো নির্মাণকাজ অসমাপ্ত রয়ে গেছে।রতনপুর গ্রামের কৃষক কেরামত আলী বলেন, টাকার অভাবে কাজ শেষ করতে পারছি না। সরকার যদি একটু সহযোগিতা করত, তাহলে আমাদের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট দূর হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অসমাপ্ত সেতুটির নির্মাকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!