• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা একটি কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। উদ্ধার হওয়া সবাই আরব নাগরিক। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ন্যাশনাল গার্ড এ তথ্য জানায়।বিবৃতিতে বলা হয়, কার্গো জাহাজটির নাবিকেরা জাহাজে আগুন লাগার খবর জানানোর পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ন্যাশনাল গার্ডের বিশেষায়িত দল জাহাজটির অবস্থান শনাক্ত করে। পরে জাহাজে থাকা ২২ জনকেই উদ্ধার করা হয়।উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া সবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।তবে জাহাজটিতে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানায়নি ন্যাশনাল গার্ড।এ ঘটনার আগে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার দাবি করেছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ।আইআরজিসির দাবি, ওই দুটি তেলবাহী জাহাজ তাদের নৌচলাচল ও অবস্থান শনাক্তকরণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে তারা অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করার চেষ্টা করেছিল।ইরানের এ বাহিনী আরো অভিযোগ করে, জাহাজ দুটি একাধিক নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে একটি জাহাজ হরমুজ প্রণালির পূর্বদিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।তবে ওমান উপসাগরে আগুনে আক্রান্ত কার্গো জাহাজটির সঙ্গে আইআরজিসির দাবি করা ওই দুটি তেলবাহী ট্যাংকারের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।এএম

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!