• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সত্যি কি ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালাবেন ট্রাম্প ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩ ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত ভারতের রাজনীতির নিয়ন্ত্রণ এখন বিরোধী দলের হাতে কুয়াকাটায় বেড়াতে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত ১ জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন করেছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। একই সঙ্গে খনি বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।গতকাল শুক্রবার পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বড়পুকুরিয়া কয়লাখনি-সংলগ্ন এলাকায় ‘ফুলবাড়ী কয়লাখনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন। তিনি বলেন, ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করতে হবে। তবে খনি বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।জাকারিয়া নয়ন বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লাখনির মুখ রয়েছে। সেখান থেকে কয়লা উত্তোলনের দাবি জানান তিনি। তার মতে, দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অর্থনৈতিক অগ্রগতিতে ফুলবাড়ীর কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দ্রুত খনি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।মানববন্ধনে ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লাখনি বাস্তবায়নের পক্ষে আরো বক্তব্য দেন মো. আব্দুল কাদের, মো. আব্দুল আজিজ, মো. বিপ্লব হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!