• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতোদিন অনুমোদন ছাড়াই ১৫ হাজার ডলার নেওয়ার সুযোগ ছিল। এখন তা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষা এবং করেসপন্ডেন্স পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম শিথিল করা হয়েছে।সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই চিকিৎসার জন্য বিদেশে সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।বিদেশে শিক্ষার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আগে স্কুল পর্যায়ের শিক্ষার জন্য বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো। নতুন নির্দেশনার ফলে এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষার জন্য এডি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি করেসপন্ডেন্স পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।আরএফসিডি হিসাবের ক্ষেত্রে নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা এ হিসাবে জমা রাখতে পারবেন। তবে এ জন্য সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিতে হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!