• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হাসিনা এখন কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর আধ্যাত্মিকতায় আগ্রহী কারাবন্দি মাদুরো, কোরআন পাঠ করে কাটাচ্ছেন সময় লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস নয়: বাঘাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল বেসরকারি খাতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান রাতে সরকারি জায়গায় দোকান নির্মাণ, দিনে উচ্ছেদ ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়েন মারমাডিউক পিকথল ইসলামে ন্যায়বিচারের বার্তায় আকৃষ্ট হয়ে ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন কিথ এলিসন

হাসিনা এখন কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা করেন?সোমবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন যেকোনো উপায়ে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থনও চাচ্ছেন তিনি। একজন মানুষের ন্যূনতম লজ্জাবোধ না থাকলে এমন কাজ করা সম্ভব নয়।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে রিজভী বলেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানের কথা ভুলে গেলেও এ দেশের মানুষ তা কখনো ভুলবে না। আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশবাসী চিরদিন স্মরণ রাখবে।তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলা চালিয়েছিল। এসব হামলায় অসংখ্য তরুণ ও শিশু প্রাণ হারিয়েছে। শহীদদের সেই স্মৃতি ও আত্মত্যাগ জনগণের মনে চিরজাগরূক থাকবে।ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ৭ নভেম্বরের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। বিরোধী দলের কণ্ঠরোধ করা হয়েছিল। সরকারের বিরুদ্ধে কথা বললেই মানুষকে ভয়ংকর নির্যাতনের মুখে পড়তে হতো। মূলত সেই উদ্দেশ্যেই রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!