• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২০: ২৭

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬ দশমিক ৫৩ শতাংশে। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নথিভুক্ত ইতিহাসে যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন হার। এত কম অগ্রগতি আগে দেখা যায়নি। তিন লাখ কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে জুলাই-অক্টোবরে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) রোববার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়নের হার আগের দুই অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ এবং ৭ দশমিক ৯০ শতাংশ।

সাধারণত স্বাভাবিক সময়ে এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের বেশি হয়। যেমন ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ এবং এর আগের অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, টাকার অঙ্কে চলতি অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ২০ হাজার ১৫৯.৬৪ কোটি টাকা।

সাধারণত প্রথম চার মাসে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে দেখা যায়। যেমন ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরে টাকার অঙ্কে ব্যয় হয়েছিল যথাক্রমে ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা এবং ২১ হাজার ৮৯৫.৫৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে সরকার সংস্থার নিজস্ব অর্থায়নসহ এডিপিতে ৩ লাখ ৮ হাজার ৯২৪.৮৬ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!