• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

সকালের রিপোর্ট ডেস্ক / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে মোশফেকুর রহমান লেখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’

এর পরপরই দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে সংগঠনের নেতারা প্রধান ফটকে অবস্থান নেন। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা আহ্বায়ক একরামুল ইসলাম আবির।

আন্দোলনকারীদের অভিযোগ, এ পোস্টের মাধ্যমে গোপালগঞ্জের ঘটনায় আহত নেতাকর্মীদের ব্যঙ্গ করা হয়েছে। এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতারা বিষয়টিকে গুরুতর অপমান ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যঙ্গ হিসেবে দেখছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির বলেন, এক বছর আগে এই কর্মকর্তা আমাদের আন্দোলনের সময় গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধে সে সময়েও ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আবার তিনি আমাদের নেতাকর্মীদের নিয়ে ফেসবুকে ট্রল করলেন। আমরা মনে করি, তিনি ক্ষমতাসীন দলের সেল্টারে থেকে বারবার আন্দোলন দমন করছেন।

একরামুল হক আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু প্রত্যাহার নয় তার নামে মামলা নিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, আমরা পোস্টটি দেখার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি তদন্তাধীন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!