• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

সাংবাদিককে যুবদল নেতার হুমকি ‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইটে গেলি ক্যা’

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মোবাইলে এ হুমকি দেন তিনি। সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর সাংবাদিক বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে যুবদল নেতাকে বলতে শোনা গেছে, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইটে গেলি ক্যা। কীসের জন্য যাবেন? অনিয়ম করলে অফিস দেখবে আপনি কেন যাবেন। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইটে। সাইটে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি তুই থাক। তোকে দেখে নেব।’

সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, বাউফলের পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি আমাকে হুমকি দিয়ে অশ্লীলভাবে গালিগালাজ করেন। গতকাল রাতে এ বিষয়ে আমি বাউফল থানায় একটি জিডি করেছি

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মো. হুমায়ুন কবির সোহাগের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকরা সমাজেন দর্পণ। তাদের পেশাগত কাজে কেউ বাধা বা হুমকি দিতে পারবে না। যুবদল সেটা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা দুঃখজনক।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। অডিও শুনেছি। আমরা কল লিস্ট চেক করে আইনি ব্যবস্থা নেব।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!