• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হাসিনা এখন কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর আধ্যাত্মিকতায় আগ্রহী কারাবন্দি মাদুরো, কোরআন পাঠ করে কাটাচ্ছেন সময় লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস নয়: বাঘাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল বেসরকারি খাতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান রাতে সরকারি জায়গায় দোকান নির্মাণ, দিনে উচ্ছেদ ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়েন মারমাডিউক পিকথল ইসলামে ন্যায়বিচারের বার্তায় আকৃষ্ট হয়ে ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন কিথ এলিসন

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন চাঁদপুরের ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল ও রামগতির আশিক। উত্তরখানে বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি থামাননি। এতে ঘটনাস্থলে বাস উল্টে গেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। বাসটি বেপরোয়া গতি ছিল। বাস উল্টে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। এম এইচ

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!