• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

ভিডিও ভাইরাল: হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

সকালের রিপোর্ট ডেস্ক / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় দেশটির একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে উত্তেজিত জনতার মারধরের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টসহ সরকারের অনেক মন্ত্রী ও এমপির বাসভবনে হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

সহিংসতায় জর্জরিত নেপালের সবচেয়ে আলোচিত একটি ভিডিওতে দেখা যায়, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার। রাজধানী কাঠমান্ডুতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!