• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত বিজেপি নেতা নির্বাচনে হারের পর সড়কবাতি খুলে নিলেন সহকারী জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ আসামে ‘অবৈধ বিদেশি’ তকমায় বাঙালিদের পুশব্যাকের চেষ্টা, বিজিবির বাধা দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত: সেলিম উদ্দিন এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান

বিজেপি নেতা নির্বাচনে হারের পর সড়কবাতি খুলে নিলেন সহকারী

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২২: ১৯

ভারতের রাজস্থানে নির্বাচনে পরাজয়ের পর চারটি গ্রামের সড়কবাতি খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির নির্বাচনে তার স্ত্রীর পরাজয়ের পর গ্রামগুলোকে অন্ধকারে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সম্প্রতি রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত সমিতির নির্বাচন ঘিরে এ ঘটনা ঘটে।

বিতর্কের সূত্রপাত পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের রানোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কুমারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামে বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি স্থাপন করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী (পিএ) অলোক শর্মার নির্দেশে এসব বাতি লাগানো হয়। ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা। তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

গ্রামবাসীর অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পরপরই সড়কবাতিগুলো খুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রিয়াঙ্কা শর্মার পরাজয়ের প্রতিশোধ নিতেই গ্রামবাসীকে অন্ধকারে রাখার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) একটি দল অবৈধ বিদ্যুৎ সংযোগের কথা জানিয়ে গ্রামগুলোতে সড়কবাতি খুলতে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের মধ্যেই কুমারন কি ধানি এলাকার প্রায় ১০টি বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলে নেওয়া হয়। পরে নবনির্বাচিত গ্রামপ্রধানরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে রাজি হলে বাকি প্রায় ৪০টি খুঁটি থেকে বাতি খুলে নেওয়ার কাজ বন্ধ করা হয়।

জেভিভিএনএলের নির্বাহী প্রকৌশলী ডিআর মিনা জানান, বৈদ্যুতিক ত্রুটি মেরামতের কাজ করতে গিয়ে কর্মীরা খুঁটিতে অবৈধভাবে সড়কবাতি স্থাপনের বিষয়টি দেখতে পান। পরে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হন। এরপর বাতিগুলো খুলে ফেলার প্রক্রিয়া শুরু করা হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তবে নির্বাচনে পরাজয়ের জেরে সড়কবাতি খুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক রামসহায় ভার্মা। তার দাবি, দীপাবলির আগে প্রার্থীরা এসব বাতি স্থাপন করেছিলেন। পরে বিদ্যুৎ বিলের বিষয়টি সামনে আসায় বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বিধায়ক আরও জানান, নবনির্বাচিত গ্রামপ্রধানরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে সম্মত হওয়ায় বাকি ৪০টি বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলে নেওয়া হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!