• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লা থেকে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোর আনুমানিক সাড়ে চারটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল বাসযোগে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। যাত্রাপথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তথ্যমতে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং সোহানা আফরোজ।দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে।দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে।বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন বলেন, মাদরাসা থেকে আমাদের কাছে কোন অনুমতির আবেদন করেনি এবং আমাদেরকে মৌখিক ও জানায়নি । আমি অধ্যক্ষর সাথে কথা বলেছি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!