• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নিজস্ব প্রতিবেদক / ২০৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না। পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। কিন্তু নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, তা হলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন।’

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ‘নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে, গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করতে গিয়ে এতো বছর তারা দখলদারিত্ব, চাঁদাবাজি, খুন, সন্ত্রাস করেছে। আতঙ্ক তৈরি করে এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা গতরাতে আমাদের তোরণে আগুন ধরিয়ে দিয়েছে।’

নারায়ণগঞ্জকে শ্রম-শিল্প-শ্রমের নগরী উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা দেখেছি গণঅভ্যুত্থানে কীভাবে নারায়ণগঞ্জবাসী প্রতিরোধ গড়ে তুলেছিল। ফলে নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকার প্রবেশপথে কোনো ফ্যাসিস্ট সেদিন ঢুকতে পারেনি। নারায়ণগঞ্জবাসী সেদিন বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং ঢাকাবাসীর জীবন বাঁচিয়েছে।’

এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!