• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স ময়লা পানিতে ‘মশার চাষ’ হাউজ বিল্ডিং ইউটার্নে দুর্গন্ধ আর ডেঙ্গুর আতঙ্কে পথচারী জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি

উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

আলী হোসেন (শ্যামল) / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১। সাধারণ মানুষকে দালালদের দৌরাত্ম্য ও চরম দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ ০৪ আগস্ট সকাল ১১:০০ ঘটিকা হতে দুপুর ১২:৪৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১ এবং র‌্যাব হেডকোয়ার্টার্সের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের যৌথ উদ্যোগে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ওই ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অভিযান শেষে সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জন পুরুষ সদস্যকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এবং ১ জন নারী সদস্যকে কাশিমপুর কারাগার গাজীপুরে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে র‌্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!