
উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১: ১৯
নেত্রকোনার মোহনগঞ্জে গাগলাজুর থেকে মোহনগঞ্জগামী ডিমবোঝাই একটি স্টিলের নৌকা জৈনপুর বাজারসংলগ্ন নদীতে ডুবে গেছে। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকার ডিম ছিল বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোখন জানান, নৌকায় মোট ২৬২ বান্ডিল ডিম ছিল। ডুবুরির মাধ্যমে ১৭০ বান্ডিল ডিম উদ্ধার করা হয়েছে। প্রতি বান্ডিল ডিম উদ্ধার করতে ডুবুরিকে ৩০০ টাকা করে দিতে হয়েছে। উদ্ধার করা ডিমের মধ্যেও অনেক ডিম নষ্ট হয়ে গেছে।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় তাঁর প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধারকাজে প্রশাসনের কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন তিনি।
জানা গেছে, ডিম ব্যবসায়ীর বাড়ি মোহনগঞ্জের বিরামপুরে এবং নৌকার চালকের বাড়ি জামালগঞ্জের মান্নানঘাটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ডুবুরি নামিয়ে ডিম উদ্ধারের চেষ্টা করা হয়। এ ঘটনায় এলাকায় দুঃখ ও সমবেদনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জৈনপুরে নৌকাডুবির ঘটনাটি শুনেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন