• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক এবার বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৬০০ শিক্ষার্থী

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুরের পীরগাছা উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় মোট ১ হাজার ৬০০ শিক্ষার্থী অংশ নেয়।পরীক্ষার কেন্দ্রগুলো হলো পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌধুরাণী উচ্চ বিদ্যালয়। পরীক্ষা উপলক্ষে উপস্থিত ছিলেন কৈকুড়ি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মিলন, কান্দি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মণ্ডল, ছাত্রশিবিরের রংপুরের সাবেক জেলা সভাপতি মোশারফ হোসেন এবং পীরগাছা দক্ষিণ থানা সভাপতি ফকির আব্দুর রহিমসহ অন্যরা।পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জেলা পৃষ্ঠপোষক আকাইদ আহসান এবং উপজেলা পৃষ্ঠপোষক রমজান শেখ। হল সচিবের দায়িত্ব পালন করেন মো. লাতিফুর ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ২৮ ডিসেম্বর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।পরীক্ষার ফলাফলসহ সকল তথ্যের আপডেট জানতে কিশোর কণ্ঠের ফেসবুক পেজ ফলো করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!