• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান

কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশা তুলে ধরতে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের পাঁচ তরুণ-তরুণী। বৈশ্বিক জলবায়ু আলোচনায় সরাসরি অংশ নিয়ে দেশের জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ ও অর্থবহ ফলাফল অর্জনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন তারা।প্রতিনিধিদলে রয়েছেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ, সামিয়া মেহজাবিন স্নেহা এবং ইয়ুথ ফর এনডিসি ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ইয়ুথ ক্লাইমেট নেগোশিয়েটরস ফেলোশিপের ফেলো তাহমিদ জারিফ, কাশফিয়া কাসুর চৌধুরী ও শাবিল আহমেদ। সরকারি প্রতিনিধিদলের সঙ্গে তাদের এই যাত্রার মধ্য দিয়ে এ বছরের আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের সূচনা হলো।কপ৩১-এ পাঁচ তরুণের প্রত্যেকেই জলবায়ু আলোচনার পৃথক পৃথক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করবেন। আমানুল্লাহ পরাগের মনোযোগ থাকবে গ্লোবাল স্টকটেক (জিএসটি), ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস (এনডিসি) বাস্তবায়ন এবং ইউটিএম ট্র্যাকের ওপর। তাহমিদ জারিফ কাজ করবেন ক্লাইমেট ফাইন্যান্স বা জলবায়ু অর্থায়ন নিয়ে। সামিয়া মেহজাবিন স্নেহা যুক্ত থাকবেন অ্যাডাপটেশন বা জলবায়ু অভিযোজন ট্র্যাকে। শাবিল আহমেদ কাজ করবেন ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ নিয়ে এবং কাশফিয়া কাসুর চৌধুরী যুক্ত থাকবেন মিটিগেশন বা জলবায়ু প্রশমন ট্র্যাকে।তাদের লক্ষ্য, নিজ নিজ কর্মক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অগ্রাধিকার, বাস্তবতা ও প্রত্যাশা তুলে ধরা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা এবং দেশের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়ে জোরালো অবস্থান তুলে ধরতে চান তারা।সংশ্লিষ্টরা মনে করছেন, নীতিনির্ধারণী আলোচনা ও সংলাপে তরুণ প্রতিনিধিদের সরাসরি অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে তরুণদের ভাবনা ও অভিজ্ঞতা বাস্তবভিত্তিক নীতিগত সুপারিশে রূপান্তরের পাশাপাশি দেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নের পথ আরও সুগম হতে পারে।বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ এখন সময়ের দাবি। কপ৩১-এ বাংলাদেশের এই তরুণ প্রতিনিধিদের উপস্থিতি আন্তর্জাতিক পরিসরে দেশের জলবায়ু ভাবনা ও ভবিষ্যৎ নেতৃত্বের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!