• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী দুই দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার ‘ আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

দুই দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

‘আমার ছোট ছেলেটাও চলে গেছে। আমি কী নিয়ে থাকব? এক ঘরে এক বেডে পাশাপাশি ঘুমানোর পরিবর্তে এখন পাশাপাশি কবরে ঘুমাচ্ছে আমার কলিজার টুকরা দুটি।’সোমবার সকালে চট্টগ্রামের মোমিনবাগ কবরস্থানে ছোট ছেলেকে দাফন করতে এসে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শোকাহত বাবা মোহাম্মদ কবির। মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন শোকের সাগরে ভাসছেন তিনি ও তার স্ত্রী আমেনা বেগম। যে দুই সন্তানকে বাঁচানোর আশায় দিনের পর দিন হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তাঁরা, শেষ পর্যন্ত রোববার রাতে তাঁদের সেই চেষ্টার অবসান ঘটে সন্তানদের মরদেহ বুঝে নেওয়ার মধ্য দিয়ে।পরিবার সূত্রে জানা যায়, কবির-আমেনা দম্পতির বড় সন্তান হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত (১০) জ্বর, বমি ও কাশিতে আক্রান্ত হওয়ার পর তার শরীরে হাম ও ডেঙ্গু ধরা পড়ে। তাকে বাঁচাতে একে একে চারটি হাসপাতালে নেওয়া হয়। প্রথমে সাউদার্ন হাসপাতালে চার দিন, পরে মেরিন সিটি হাসপাতালে দুই দিন এবং ইমপেরিয়াল হাসপাতালে চার দিন আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়।বড় ভাইয়ের মৃত্যুর শো কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলে ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর আরবও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডেঙ্গুর পাশাপাশি তার শরীরে হাম ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকেও বিভিন্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যায় ছোট ছেলেও।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ কবির একটি বেসরকারি ফার্মে চাকরি করেন এবং আমেনা বেগম গৃহিণী। সন্তানদের বাঁচাতে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন তাঁরা। একদিকে সন্তানের চিকিৎসার ব্যয় মেটানো, অন্যদিকে সন্তান হারানোর আশঙ্কা—দুই দিক থেকেই এক কঠিন সময় পার করেছেন তাঁরা। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে করতে হয়েছে অনেক ধারদেনা। কিন্তু এত চেষ্টা, এত দৌড়ঝাঁপ ও আকুতির পরও কোনো সন্তানকেই বাঁচাতে পারেননি এই হতভাগ্য দম্পতি।বড় ছেলের মৃত্যুর শোকের পাশাপাশি সোমবার সকালে ছোট ছেলের মরদেহ নিয়ে মোমিনবাগ কবরস্থানে যান বাবা-মা। সেখানে বড় ছেলের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় ছোট ছেলেকে। দুই সন্তানকে পাশাপাশি দাফন করার পর বুকভাঙা কষ্ট নিয়ে বাবা কবির বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। আমি কী নিয়ে থাকব এখন?’দুই সন্তানকে নিয়ে যে বাবা-মা চিকিৎসার জন্য হাসপাতালে ছুটেছিলেন, শেষ পর্যন্ত সেই হাসপাতাল থেকেই তাঁদের ফিরতে হয়েছে সন্তানদের নিথর দেহ নিয়ে। দুই ভাই যে ঘরে পাশাপাশি ঘুমিয়ে থাকার কথা ছিল, সেখানে এখন কেবলই শূন্যতা আর স্মৃতি। দুই সন্তানকে হারানোর গভীর শোকের পাশাপাশি চিকিৎসার জন্য করা ঋণের পাহাড় এখন এই অসহায় পরিবারটির সামনে এক নতুন সংকট তৈরি করেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!