• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
এক বেলা মাংসের স্বাদে ভুলেছিল অভাব: সেই সুবিধা বঞ্চিত শিশুদের মানবিক গল্প” শাহজালালে ট্রলি সংকট চরম আকার: মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি নতুন ট্রলি পাঠাও চালক যখন ধর্ষক: রাইড শেয়ারিংয়ের পরিচয়ে তরুণীকে অফিসে নিয়ে ধর্ষণ ধোঁয়ায় মরে না মশা: লার্ভা ধ্বংস না করে লোকদেখানো কার্যক্রম উত্তরায় ৯৬১ বোতল ফেনসিডিল ও ২ লাখ ৯০ হাজার টাকাসহ আটক ১ সুবিধাবঞ্চিতদের স্বপ্ন পূরণে নীরবে এগিয়ে চলেছে ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’ ক্ষমতা নয়, পাঠকের আস্থাই হোক গণমাধ্যমের আসল শক্তি লাইটার পিস্তল’ দিয়ে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: জনমনে চরম আতঙ্ক বিমানের কর্মীরা কাজে নয়, ঘুমিয়ে পকেট ভরছেন ওভারটাইমের টাকা  তুরাগে মাদক কারবারিদের আড়ালে মাদকসেবী আটক: অভিযানের নামে ‘রহস্যজনক বাণিজ্য’

উত্তরায় ৯৬১ বোতল ফেনসিডিল ও ২ লাখ ৯০ হাজার টাকাসহ আটক ১

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকাসহ একজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোড এলাকায় একটি পিকআপ তল্লাশি করে এসব মাদক ও অর্থ উদ্ধার করা হয়।

 

জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৯-৬৬৪৫ নম্বরের একটি পিকআপ সন্দেহজনকভাবে ১৩ নম্বর সেক্টরের ভেতরে ঘোরাফেরা করছিল। স্থানীয় উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা কমান্ডার আব্দুল খালেক, সহকারী কমান্ডার আমিনুল ইসলাম এবং তাদের নিরাপত্তাকর্মীরা নিয়মিত টহলের সময় গাড়িটিকে সন্দেহ করেন এবং চ্যালেঞ্জ জানান। তাদের সাহসিকতায় পিকআপটি আটক করা সম্ভব হয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটিতে তল্লাশি চালায়। এ সময় পিকআপের ভেতরে অত্যন্ত কৌশলে টিন দিয়ে তৈরি একটি গোপন প্রকোষ্ঠ পাওয়া যায়। সেই প্রকোষ্ঠ থেকেই ৯৬১ বোতল ফেনসিডিল এবং নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে হাতেনাতে আটক করা হয়।

 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম মাঠে ছিল। সেক্টরের নিরাপত্তাকর্মীদের সহায়তায় পিকআপটি আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান।

 

উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ স্থানীয় নিরাপত্তা টিমের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থের উৎস কী এবং এই চক্রের সাথে আরও কারা জড়িত, তা উদঘাটনে

তদন্ত চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!