• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কমবে পাথর আমদানিনির্ভরতা। দীর্ঘ ছয় বছর কোয়ারি বন্ধ থাকায় পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। লোকসান ও ঋণের চাপে অনেক ব্যবসায়ীও হয়েছেন নিঃস্ব।২০২০ সালের আগে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন কোয়ারি থেকে বছরে প্রায় ৫০ লাখ টন পাথর উত্তোলন হতো। সংশ্লিষ্টদের দাবি, এতে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হতো। কোয়ারি বন্ধের পর বর্তমানে বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করতে হচ্ছে।কোয়ারি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতেও স্থবিরতা নেমে এসেছে। অনেক ব্যবসায়ী ব্যাংকঋণ পরিশোধ করতে না পেরে ব্যাবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা হারিয়েছেন। কর্মসংস্থানের অভাবে অনেকে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন।সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের আগে পাথর কোয়ারি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনি জটিলতায় তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরুর আশ্বাস দিয়েছেন তিনি।এদিকে সিলেট ও সুনামগঞ্জের কোয়ারিগুলো সীমিত পরিসরে পুনরায় ইজারা দেওয়ার বিষয়টি পর্যালোচনায় গত ৭ মে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। সিলেট বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে কোয়ারি এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।সিলেট বিভাগীয় পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে পাথর উত্তোলনের সুযোগ চাওয়া হচ্ছে। কোয়ারি বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ী ঋণের চাপে বিপর্যস্ত। পরিবেশ ও আইন মেনে দ্রুত কোয়ারি চালুর ব্যবস্থা করার দাবি জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!