• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৮৯টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট চলাচল বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব বিধিনিষেধের কারণে ১১২টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। সংস্থাটির ৫৫টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের সূচি ও চলাচলে বিঘ্ন ঘটেছে। এর ফলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!