• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আকাশচুম্বী বাড়িভাড়া ও আবাসন সংকটের প্রতিবাদে ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করেছেন স্পেনের লাখ লাখ মানুষ। বুধবার ২৪ ঘণ্টার এ ধর্মঘটে বিভিন্ন খাতের শ্রমিক, ভাড়াটিয়া ও শিক্ষার্থীরা অংশ নেন। এমন এক সময়ে এই ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশটিতে আসন্ন নির্বাচনে কট্টর ডানপন্থি দলগুলোর ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।ভাড়াটিয়াদের সংগঠনগুলোর আহ্বানে শুরু হওয়া ধর্মঘটে পরে সমর্থন জানায় শ্রমিক ইউনিয়নগুলো। মাদ্রিদ ভাড়াটিয়া ইউনিয়নের সান্দ্রা মোরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনইকে বলেন, ‘মানুষকে মনে করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি যে আমরা শ্রমিকরাই, যারা একই সঙ্গে ভাড়াটিয়া কিংবা বাড়ির ঋণের কিস্তি পরিশোধ করি। আমাদেরই ক্ষমতা আছে উৎপাদন প্রক্রিয়া থামিয়ে দেওয়ার এবং পুরো অর্থনীতিকে অচল করে ফেলার।’শ্রমিক ইউনিয়নগুলোর তথ্য অনুযায়ী, গাড়ি ও বন্দর খাতে ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ৯০ শতাংশ এবং বর্জ্য সংগ্রহ খাতে ৮২ শতাংশ। তবে অঞ্চলভেদে অংশগ্রহণে পার্থক্য ছিল। আবাসন সংকট সবচেয়ে তীব্র হওয়া কাতালোনিয়া ও আন্দালুসিয়ার মতো উপকূলীয় অঞ্চলে ধর্মঘটের সমর্থন ছিল বেশি।ভাড়াটিয়া সংগঠনগুলোর কনফেডারেশন জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ ধর্মঘটে অংশ নিয়েছেন। সংগঠনটি কর্মসূচিকে সফল বলে অভিহিত করেছে।ধর্মঘটের কারণে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল অথবা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়েছে। মাদ্রিদে প্রায় এক মাস ধরে চলা শিক্ষকদের কর্মবিরতির সঙ্গে নতুন এ ধর্মঘট যুক্ত হওয়ায় শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হয়।ছবি: সংগৃহীত।বার্সেলোনায় শ্রমিকেরা বিভিন্ন সড়কে অবরোধ তৈরি করেন। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। গণপরিবহন প্রায় অচল হয়ে পড়ে। মধ্যরাতে ধর্মঘট শুরুর পরপরই কারখানা, বাজার ও পরিবহনকেন্দ্রের প্রবেশপথে অবস্থান নেন বিক্ষোভকারীরা। শহরটির গুরুত্বপূর্ণ এপি-৭ মহাসড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়।মাদ্রিদে দেশটির প্রধান পাইকারি বাজারের কাছে ধর্মঘটকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাজারো বিক্ষোভকারী শহরের প্রধান সড়কে জড়ো হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশজুড়ে বিভিন্ন ছোটখাটো ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ জনের বেশি মানুষকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সরকার।এদিকে দেশটির আবহাওয়া সংস্থা দুটি ঝড়ের কারণে ১৪টি সতর্কতা জারি করায় বিকেলের বিক্ষোভ মিছিল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। ঝড়ের প্রভাবে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। দেশজুড়ে ৯০টির বেশি মিছিল হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টি ও ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাসের আশঙ্কায় কাদিজ ও হুয়েলভার কর্মসূচি বাতিল করা হয়।স্পেনে আবাসন সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ গত সেপ্টেম্বরে নতুন করে সামনে আসে। ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার সাত দশকেরও বেশি সময়ের বসতবাড়ি থেকে উচ্ছেদের পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।এ ঘটনায় এমন একটি আবাসন বাজারের চিত্র সামনে আসে, যেখানে বাড়িঘর ক্রমেই পর্যটকদের ভাড়া দেওয়ার জন্য, মুনাফাভিত্তিক বিনিয়োগ এবং স্বল্পমেয়াদি ভাড়ার সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত এক দশকে বাড়িভাড়া ৮০ শতাংশ বেড়েছে। একই সময়ে বাড়ির দাম বেড়েছে ৬৩ শতাংশ।আবাসন সংকটের সঙ্গে পর্যটন ব্যবসার সম্পর্ক তুলে ধরতে গ্রানাডার ভাড়াটিয়া ইউনিয়ন শহরের পর্যটনসমৃদ্ধ এলাকায় অভিযান চালিয়ে স্বল্পমেয়াদি ভাড়ার বাড়ির প্রায় ৩০০টি চাবি রাখার বাক্স ভাঙচুর করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটি লিখেছে, ‘পুঁজিপতি, ভাড়াবাণিজ্য থেকে মুনাফা করা ব্যক্তি এবং তাদের সহযোগীদের না বলুন।’আবাসন অধিকারকর্মী ও শ্রমিক ইউনিয়নগুলো সংকট মোকাবিলায় বাজারে সরকারের আরও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে আবাসন নিয়ে ফটকাবাজি বন্ধ, পর্যটকদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা বিলুপ্ত এবং ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার করা।সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের অনেক মানুষের নামমাত্র বেতন বাড়লেও বাড়িভাড়ার সঙ্গে তা পাল্লা দিয়ে বাড়েনি। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ওয়ার্কার্স কমিশনসের প্রধান উনাই সোরদো বলেন, বছরে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে থাকা আবাসন ব্যয় সামাল দিতে শুধু শ্রমিকদের সম্মিলিত দর-কষাকষি যথেষ্ট নয়।সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!