• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী ১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা অত্যাধুনিক কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিন দীর্ঘ তিন বছর ধরে অচল পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এ প্রযুক্তিনির্ভর যন্ত্রটি বিকল থাকায়, আমদানি করা পণ্যবাহী ট্রাকের ভেতরে থাকা মালামাল পরীক্ষা করতে হচ্ছে প্রচলিত কায়িক পদ্ধতিতে। এতে একদিকে পণ্য খালাসে বাড়তি সময় লাগছে, অন্যদিকে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি আমদানি পণ্যের আড়ালে নিষিদ্ধ সামগ্রী, মাদক, অস্ত্র কিংবা শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য শনাক্তের সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক চালান পরীক্ষা এবং চোরাচালান প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্যানিং মেশিন সচল থাকলে পণ্যবাহী ট্রাক বা কনটেইনারের ভেতরের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা সম্ভব। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ পণ্য শনাক্ত করাও সহজ হয়।কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মোবাইল স্ক্যানিং মেশিনটি দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায়, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ২০২০ সালের এপ্রিলে চীনের সহযোগিতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বন্দরে কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিনটি স্থাপন করা হয়। স্থাপনের পর চীনা প্রকৌশলীরা সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের যন্ত্রটি পরিচালনার প্রশিক্ষণ দেন। মেশিনটির মাধ্যমে পণ্যবাহী ট্রাকের ভেতরের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তিতে পরীক্ষা করা সম্ভব হতো। এতে পণ্য খালাসের সময় কমানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল।তিনি জানান, চালুর কিছুদিন পর থেকেই মেশিনটিতে বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা দেখা দেয়। একাধিকবার মেরামতের মাধ্যমে এটি সচল করা হলেও ২০২৩ সালের নভেম্বর মাসে আবার বিকল হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেশিনটি পুরোপুরি সচল করা সম্ভব হয়নি। স্ক্যানিং মেশিন অচল থাকায় সন্দেহজনক পণ্যবাহী ট্রাকের মালামাল পরীক্ষা করতে অনেক ক্ষেত্রে বস্তা, কার্টন ও প্যাকেট খুলে সরাসরি যাচাই করতে হচ্ছে। এতে পণ্যের মোড়ক ও প্যাকেট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পণ্য খালাসে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, স্ক্যানিং মেশিন সচল না থাকায় অনেক ক্ষেত্রে সন্দেহজনক পণ্যবাহী ট্রাকের মালামাল নামিয়ে সরাসরি পরীক্ষা করতে হয়। এতে পণ্যের প্যাকেট ও মোড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খালাস প্রক্রিয়ায় অতিরিক্ত সময় ব্যয় হয়। বিশেষ করে দ্রুত সরবরাহের প্রয়োজন এমন পণ্যের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।তিনি আরো বলেন, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা চালু থাকলে অল্প সময়ে পণ্যের ভেতরের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হতো। তাই ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে দ্রুত মেশিনটি সচল করা প্রয়োজন। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান জানান, ২০২৪ সালের ১৪ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বেনাপোল বন্দরের কার্গো টার্মিনাল উদ্বোধন করেন। ওই সময় কাস্টমসের স্ক্যানিং মেশিন অচল থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে বর্তমানে বন্দরের কার্গো টার্মিনালে স্থাপিত পৃথক স্ক্যানিং মেশিনের মাধ্যমে আমদানি করা পণ্যের চালান স্ক্যানিং কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে তিনি জানান।এদিকে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, স্ক্যানিং মেশিন মেরামতের ব্যয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অতীতে জটিলতার কথা জানিয়েছিল। এ বিষয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!