• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানকে ১২ দলীয় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। এ ছাড়া জোটের নতুন মুখপাত্র হয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম। তারা আগামী তিন মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন। এদিকে ১২ দলীয় জোটের আরেক অংশ তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া এমন কমিটি গঠনের নিন্দা জানিয়েছেন।মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে একটি রেস্টুরেন্টে ১২ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সভায় জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধ্যায় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী নাহিদ সভায় সভাপতিত্ব করেন।সভায় আরো উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম; ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আব্দুল মান্নান।অন্যদিকে ১২ দলীয় জোটের আরেক অংশ দাবি করছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া এই ধরনের কমিটি ঘোষণা করা অবৈধ। তারা এই ধরনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!