• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ ডুসাকের দায়িত্বে মীর মোরসালিন-এইচ.এম.নাছরুল্লাহ জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় কলেজ ছাত্রশিবিরের প্রতিবাদ প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, নৌবহরে ৪০০-এর বেশি জাহাজ ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান শ্রমিকের অধিকার নিশ্চিতে রাষ্ট্রের আন্তরিকতা জরুরি

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদসংলগ্ন খালে নেমে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।শুক্রবার উজিরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এবং ‘বিডি ক্লিন’ বরিশালের সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ইউএনও মো. আলী সুজা নিজে খালে নেমে পরিচ্ছন্নতাকর্মী ও তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে হাত লাগিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান, সহ-সমন্বয়ক আরিফ হোসেন, সমন্বয়ক আনজুম খান, আঁখি ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।খাল পরিষ্কারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে দূষিত করা হয়েছে। এতে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়ে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে।তিনি আরও বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটি পরিষ্কারের এই মহৎ উদ্যোগে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলেই আমরা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারব।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!