• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২ উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

উপসাগরীয় অঞ্চলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট বিস্ফোরণে এক নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।গ্রিসভিত্তিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের দিকে যাচ্ছিল। এ সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না। পথে বিস্ফোরণের শিকার হয় এটি।প্রতিষ্ঠানটি জানায়, বিস্ফোরণের পর এক নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল। পরে জাহাজে তল্লাশি চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।বিবৃতিতে ভেলোস ট্যাংকার্স জানায়, ‘বিস্ফোরণের পর নিখোঁজ বলে জানানো আমাদের একজন নাবিককে পরে জাহাজে প্রাণঘাতী আঘাতসহ পাওয়া যায়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণেই ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটেছে।সূত্র: আলজাজিরাএমএমআর

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!