• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২ উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। মন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই নিন্দা ও প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে দেশে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে দল জনগণের বিপুল সমর্থন অর্জন করেছে। একটি কল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই দলটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে এবং দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জামায়াতে ইসলামীকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া অসত্য বক্তব্য ও বিষোদ্গার সম্পূর্ণ অনভিপ্রেত।এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রতিটি বিষয় অত্যন্ত স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আদর্শ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চব্বিশের জুলাই-পরবর্তী বর্তমান সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব দমন বা নিয়ন্ত্রণে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন, যা মূলত তাঁর নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা মাত্র। তিনি কোনো ইসলামী পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব সাজার চেষ্টা করেন, যা একপ্রকার লোকদেখানো আচরণ। জামায়াতসহ অন্যান্য ইসলামী দলকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন বিষোদ্গার পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের অর্পিত দায়িত্ব পালনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!