• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২ উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার প্যানেল ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।বিশ্বজুড়ে জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আজকে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকটের মধ্যেও আমরা দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদেশ থেকে বেশি দাম দিয়ে গ্যাস কিনছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন গ্যাসের দাম ছিল ১২ ডলার, আর এখন সেই গ্যাসের দাম বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে। আমরা এই কয় মাসে ভর্তুকি দিয়েছি ৪৭ হাজার কোটি টাকা।’তিনি আরো বলেন, ‘এভাবে যদি আমরা ভর্তুকি দিতে থাকি, তবে সামাজিক প্রকল্পগুলো—যেমন রাস্তাঘাটের কাজ করা, ফ্যামিলি কার্ড দেওয়া, স্কুল ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা—এসবের খরচ চালানো কঠিন হয়ে পড়বে। আপনারা যদি সহযোগিতা না করেন, তবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।’জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও বিকল্প উৎস হিসেবে সৌরবিদ্যুতের সুবিধার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা একটা সহজ পদ্ধতি পেয়েছি—আল্লাহর দেওয়া সূর্য। এই সূর্যের আলো থেকেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমি আপনাদের সহযোগিতা চাই, ঘরে ঘরে সোলার বসান। তাহলে বিদ্যুতের বিলও দেওয়া লাগবে না, প্রিপেইড মিটারের জন্য ঘুরতেও হবে না, কাউকে কিছু বলাও লাগবে না। আপনার বিদ্যুৎ আপনার পছন্দমতো আপনি ব্যবহার করতে পারবেন।’নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে উৎসাহ দেন।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান প্রমুখ।এমই

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!