• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

এলেন বিশ্বাস / ১৭৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা বিপুল পরিমাণ উন্নত জাতের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা।

 

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (TG-321) একটি ফ্লাইটে করে জুলফিকার মোল্লা বিমানবন্দরে অবতরণ করলে তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

 

পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগটিতে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

 

ডিএনসির কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জুলফিকার মোল্লা জানিয়েছেন:বাংলাদেশে ২ থেকে ৩ দিন অবস্থান করার পর তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

 

এই বিশাল মাদক চালানের মূল গন্তব্য কোথায় ছিল এবং এর সঙ্গে স্থানীয় বা আন্তর্জাতিক কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনি ব্যবস্থা: এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। ডিএনসি বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

এলেন বিশ্বাস

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!