• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে মাদক কারবারিদের আড়ালে মাদকসেবী আটক: অভিযানের নামে ‘রহস্যজনক বাণিজ্য’ দিয়াবাড়ীতে সরকারি খাল গিলে খাচ্ছে অবৈধ কাইকিং সিন্ডিকেট, প্রশাসন নির্বিকার উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর টানা দ্বিতীয়বার ডিএমপির ‘সেরা’ সড়কবাতি ও সিসিটিভিহীন উত্তরা মডেল টাউন এখন ছিনতাইকারীদের কবলে! লাগেজ হাতে যাত্রী, কোলে বাচ্চা: মেট্রো স্টেশনগুলোতে রিকশার চিপায় রুদ্ধশ্বাস যাতায়াত সতর্ক না হলেই সর্বনাশ! উত্তরার অভিজাত এলাকায় সক্রিয় ‘হানি ট্র্যাপ’ বাণিজ্য ক্ষুদ্র ব্যবসায় কর আরোপ: প্রভাব পড়তে পারে সাধারণ ভোক্তার পকেটে শাহজালালে দুবাই ফেরত বিমানে ১৯ কেজি স্বর্ণ জব্দ, বাজারমূল্য ৪৫ কোটি টাকা দুবাই-ঢাকা স্বর্ণ চোরাচালান রুট: সাড়ে ৫ বছরে ৩ হাজার ৭০০ কোটির সোনা জব্দ গাড়ির নিচে ছিল শিশু ফাতেমা, মাথার চামড়া উপড়ে রক্তাক্ত; চালক আটক

দিয়াবাড়ীতে সরকারি খাল গিলে খাচ্ছে অবৈধ কাইকিং সিন্ডিকেট, প্রশাসন নির্বিকার

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় সরকারি খাল দখল করে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটি কাইকিং বোট (নৌকা) বিনোদন কেন্দ্র। নিয়মনীতির তোয়াক্কা না করে খালের জায়গা দখল করে প্রভাবশালী সিন্ডিকেট এই বাণিজ্য চালালেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। এতে যেমন খালের স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে, তেমনি চরম নিরাপত্তাঝুঁকিতে পড়ছেন এখানে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীরা।
স্থানী সূত্র জানায়, দিয়াবাড়ী এলাকার খালের বিভিন্ন পয়েন্টে বর্তমানে ৪ থেকে ৫টি সিন্ডিকেট অবৈধভাবে এই কাইকিং বোটের ব্যবসা পরিচালনা করছে। সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অনুমোদন বা ইজারা ছাড়াই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই অবৈধ বাণিজ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, এই কাইকিং বোটগুলোতে যাতায়াতের জন্য দর্শনার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে চড়া ভাড়া। প্রতি ২০ মিনিটের জন্য মাথাপিছু ২০০ টাকা করে গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। বিনোদনের বিকল্প সুযোগ কম থাকায় বাধ্য হয়েই সাধারণ দর্শনার্থীরা বাড়তি টাকা দিয়ে এসব বোটে উঠছেন। অথচ এই বিপুল পরিমাণ অর্থ আদায়ের বিপরীতে কোনো ধরনের সরকারি রাজস্ব বা ট্যাক্স দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে আসা এক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে মাত্র ২০ মিনিট বোট চালানোর জন্য ২০০ টাকা করে নিচ্ছে, যা অতিরিক্ত। তার ওপর কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই। বাচ্চাকাচ্চা নিয়ে বোটে উঠতে ভয় লাগে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?”
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রশাসনের চোখের সামনে ৪-৫টা স্পটে খালের জায়গা দখল করে এই ব্যবসা চালানো হচ্ছে। এরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায় না। সরকারি খাল এভাবে দখল হয়ে যাচ্ছে, অথচ দেখার কেউ নেই।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, এই কাইকিং স্পটগুলোতে নিরাপত্তার কোনো বালাই নেই। বোটে চড়ার সময় লাইফ জ্যাকেট বা অন্যান্য জরুরি সুরক্ষাসামগ্রী দেওয়া বাধ্যতামূলক করার নিয়ম থাকলেও, এখানকার ৪-৫টি স্পটের কোথাও তার কোনো উপস্থিতি নেই। সাঁতার না জানা কোনো দর্শনার্থী অসাবধানতাবশত বোটিং করার সময় পানিতে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এই অবৈধ কাইকিং বোট ও নিরাপত্তাঝুঁকির বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি খাল দখল করে বা নিরাপত্তা ছাড়া এভাবে বোট চালানো সম্পূর্ণ বেআইনি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। সরকারি জায়গা উদ্ধার এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও রাজউকের সাথে সমন্বয় করে দ্রুতই এই অবৈধ স্পটগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অবৈধ সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না।
সরকারি একটি গুরুত্বপূর্ণ খালের ওপর এভাবে প্রকাশ্য দিবালোকে অবৈধ বাণিজ্য চললেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট তদারকি কর্তৃপক্ষের এমন দীর্ঘমেয়াদি নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।
খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এই অবৈধ কাইকিং বোট উচ্ছেদ এবং খালের জায়গা দখলমুক্ত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এলেন বিশ্বাস
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!