• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ গুম-খু/নের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২ জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া আকাশে ব্যাটারিচালিত বিমান

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৫৫১ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল মাঠে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিম্ন আয়ের সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন শীতে মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য আরো কয়েকদিন শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলবে। করোনা কালীন সময়ে ও বিভিন্ন দূর্যোগ দূর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ যেভাবে মানবিক কাজ নিয়ে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি দেশের বিত্তবানদেরকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!