• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টিএসসি-তে নন-টেক পদ বাড়ানোর তোড়জোড়, শিক্ষকদের ক্ষোভ রাজধানীতে ২ বছরের শিশু ধর্ষণের শিকার; অভিযুক্ত ১০ বছরের কিশোর সিআইডির জালে বিমানবন্দরের ভুয়া ম্যানেজার হাতিয়েছেন ৩১ লাখ টাকা পবিত্র ইস্টার সানডে আজ : মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা কালবৈশাখীর হুঙ্কার: ঢাকাসহ ৫ বিভাগে ভারীবর্ষন ও শিলাবৃষ্টির আশঙ্কা! উত্তরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত উত্তরায় ৪ কোটি টাকার মালামাল চুরির মামলায় সাহাবুদ্দিন রানা গ্রেপ্তার কালীগঞ্জে রান্নাঘরের মাটির নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ উত্তরায় ছিনতাইকারীর কবলে প্রাণহানি: বিচার চেয়ে প্রতিবাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে উত্তরা ফাউন্ডেশন সভাপতির শুভেচ্ছা

‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’

সকালের রিপোর্ট ডেস্ক / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।

বুধবার (০৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আরও লিখেছেন, ‘আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।

তিনি বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।

আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!

এর আগে রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ‘শাপলা’কে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তিনি বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে আমাদের সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!