• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বেড়ায় বিএনপি ও আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ পুনরায় ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: যুব জমিয়ত ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব বৈষম্যবিরোধী আন্দোলনে গু/লিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেপ্তার রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির অক্টোবর-নভেম্বরেই কেন বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ইরানে ফের পূর্ণমাত্রার যুদ্ধ কি অনিবার্য

বেড়ায় বিএনপি ও আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৭: ৪৫

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে পুনরায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও সংঘর্ষ থামাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ সমর্থক এবং সওদাগরপাড়া এলাকার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় বাড়ার সাথে সাথে উত্তেজনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতির অবনতি ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার বেড়া থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জের ধরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাসভবনে অগ্নিসংযোগ করে। একই সাথে উভয় পক্ষের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবারের ঘটনার পর থেকেই বেড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষ নতুন করে সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে টানা রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলেও বিকেল পর্যন্ত উত্তেজনা প্রশমিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!