• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৯১৯ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর বাবা বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেফতার সাইফুল ইসলাম পেশায় একজন ট্রাক্টরচালক।

ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তাদের বাড়ি থেকে ভাইরাল গিলা গাছ দেখার জন্য একটু দূরে যায়। সেখানে শিশুটিকে দেখতে পেয়ে লম্পট সাইফুল ইসলাম তাকে বিস্কুট কিনে দেন। বিস্কুট কিনে দেওয়ার পর শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসেন এবং সাইফুল ইসলামকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তাঁকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!