• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টিএসসি-তে নন-টেক পদ বাড়ানোর তোড়জোড়, শিক্ষকদের ক্ষোভ রাজধানীতে ২ বছরের শিশু ধর্ষণের শিকার; অভিযুক্ত ১০ বছরের কিশোর সিআইডির জালে বিমানবন্দরের ভুয়া ম্যানেজার হাতিয়েছেন ৩১ লাখ টাকা পবিত্র ইস্টার সানডে আজ : মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা কালবৈশাখীর হুঙ্কার: ঢাকাসহ ৫ বিভাগে ভারীবর্ষন ও শিলাবৃষ্টির আশঙ্কা! উত্তরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত উত্তরায় ৪ কোটি টাকার মালামাল চুরির মামলায় সাহাবুদ্দিন রানা গ্রেপ্তার কালীগঞ্জে রান্নাঘরের মাটির নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ উত্তরায় ছিনতাইকারীর কবলে প্রাণহানি: বিচার চেয়ে প্রতিবাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে উত্তরা ফাউন্ডেশন সভাপতির শুভেচ্ছা

বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু

সকালের রিপোর্ট ডেস্ক / ৫৫২ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এ মর্মান্তিক ঘটনা দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে শতাধিক।

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার সমূহ-

১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202

সিএমএইচ বার্ন ইউনিট 01769016019

সিএমএইচ ইমার্জেন্সি 01769013311

২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬

Vice Principal 01771111766

৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো ০১৯৪৯০৪৩৬৯৭।

জানা যায়, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!