• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া

বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ক্ষুব্ধ, মর্মাহত ও উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা গতকাল শুক্রবার দুপুরে বার্লিনের সৌদি আরবের দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রবাসীদের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজকেরা বলছেন, সৌদি আরবে বাংলাদেশের দুজন নাগরিকের বিচার হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই দণ্ড কার্যকরও হয়ে গেল। অথচ বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, আগে কিছুই জানত না। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তাদের নজরে এসেছে। তাঁরা মনে করেন এ ধরনের মানবেতর ঘটনা বিশ্বে বিরল।

.

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

.

এ ঘটনা প্রবাসে অবস্হানরত বিপুলসংখ্যক প্রবাসীর প্রতি সরকারের সংহতি ও সহযোগিতার প্রশ্নটি জড়িত। আমরা প্রবাসীরা মনে করি সরকারের প্রথম প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল উদ্বেগ জানানো বা ঘটনার ব্যাখ্যা দাবি করা। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। এ বিষয় নিয়ে জামায়াতে ইসলামী কিংবা এনসিপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি।

আয়োজকেরা আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও শ্রমবাজারের সম্পর্ক গুরুত্বপূর্ণ। সেই সম্পর্ক বজায় রাখতে হবে; কিন্তু সম্পর্ক রক্ষার নামে নাগরিকের জীবন ও মর্যাদার প্রশ্নে নতজানু থাকা গ্রহণযোগ্য নয়।

.

সৌদি আরবের অমানবিক বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধে বাংলাদেশিদের অবস্থান তুলে ধরতে গতকাল শুক্রবার বার্লিনের সৌদি দূতাবাসের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরতে নানারকম প্রতিবাদমূলক পোস্টার নিয়ে প্রবাসীরা সৌদি আরবের দূতাবাসের সামনে অবস্থান করেন।

জার্মানির বার্লিনে বসবাসরত উদ্বিগ্ন বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে সৌদি আরবের রাষ্ট্রদূত সমীপে গত ১৪ অক্টোবর ২০২৬ দুই বাংলাদেশি অভিবাসী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় জবাবদিহি, স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে বিপুলসংখ্যক প্রবাসীর স্বাক্ষরসহ একটি প্রতিবাদলিপি সৌদি দূতাবাস কর্তৃপক্ষের হাতে পৌঁছে দেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!